শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা ◈ ‘বেস্ট ফ্রেন্ড’ বোনকে হারানো তাহসিনের জীবনে আশার আলো, প্রধানমন্ত্রীর সঙ্গে হৃদয়ছোঁয়া সাক্ষাৎ ◈ সা‌কিব আল হাসা‌নের বি‌শ্লেষণ:  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেই অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ◈ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ◈ শেষ ওভারে হৃদ‌য়ের ব‌্যা‌টিং ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা কিংস ◈ মোদির অপরাজেয় ভাবমূর্তিতে জেন জি’দের আঘাত ◈ ফিফার সঙ্গে নতুন সংঘাতে উয়েফা, ইউরোপের দলগুলোর বিশ্বকাপ বয়কটের হুমকি ◈ এনসিপির গাড়িবহর আটকা: শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি (ভিডিও)

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২২, ১২:১৮ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২২, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮টি অ্যারাবিয়ান ঘোড়া উপহার পেল সেনাবাহিনী

অ্যারাবিয়ান ঘোড়া

মাজহারুল ইসলাম: কাতার সশস্ত্র বাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আজিজ আল সুলাইতি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুনের কাছে উপহারের ১৮টি অ্যারাবিয়ান ঘোড়া হস্তান্তর করেছেন। আর বাংলাদেশ সেনাবাহিনীর উপহার হিসেবে দেয়া ১০টি চিত্রা হরিণ গ্রহণ করেন কাতার সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আজিজ আল সুলাইতি।

সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই উপহার বিনিময় হয়। কাতার সশস্ত্র বাহিনীর পাঠানো ঘোড়াগুলো একটি বিশেষ বিমানে বিকেল সাড়ে ৫টায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকীল আল-নাবেত ৬ জুন বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর রণপ্রস্তুতি, উন্নত প্রশিক্ষণ, বিশ্ব শান্তিতে ভূমিকা ও সামগ্রিক উচ্চমানের ভূয়সী প্রশংসা করেন।

সফরের অংশ হিসেবে তিনি ৮ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। সফর-পরবর্তীকালে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্কের আরো উন্নতি ঘটে। 
কাতার সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর এই উপহার বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে, যা অন্যান্য পেশাগত ক্ষেত্রে উভয় দেশের ভবিষ্যৎ যোগাযোগকে আরো নিবিড় ও সুদৃঢ় করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়