শিরোনাম
◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন ◈ উদ্বোধনী ম‌্যা‌চে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি, সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান ◈ রোনালদোর হাত ধরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে আল নাসের, সৌদি আরবের ক্লাব ইতিহাস গড়লো ◈ ওবায়দুল কাদেরসহ পাঁচ আসামির সম্পত্তি ৫০ শতাংশ বিক্রি করে জুলাইয়ে হতাহতদের দেওয়ার নির্দেশ ◈ সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২২, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২২, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে শুভকামনা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা-বিলাওয়াল ভুট্টো জারদারি

মিনহাজুল আবেদীন: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। শনিবার (৬ আগস্ট) এক টুইটার বার্তায় তিনি এ শুভকামনা জানান।

শুক্রবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার সাক্ষাৎ হয়। মূলত ওই সাক্ষাৎ নিয়ে টুইটটি করেন তিনি। সময়টিভি 

বিলাওয়াল ভুট্টো বলেন, গতকাল এআরএফের সাইডলাইন বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। আমি তাকে (মোমেন) বাংলাদেশের ভাই ও বোনদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে পাকিস্তানের প্রতিশ্রুতির কথা জানিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমার শুভকামনা জানিয়েছি। ঢাকা পোস্ট 

গত বুধবার আসিয়ানের ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাওয়ার পথে বাংলাদেশে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন বিলাওয়াল ভুট্টো। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন তিনি। বিমানবন্দরে বিলাওয়ালকে স্বাগত জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তারা একে অপরকে বই উপহার দেন। জাগোনিউজ ২৪ 

  • সর্বশেষ