শিরোনাম
◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০১:৫৫ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটোমেটেড ভূমিসেবা উদ্বোধন, নাগরিকরা ঘরে বসেই পাবেন ভূমিসেবা: ভূমি সচিব

ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, ভূমি প্রশাসন ব্যবস্থার আধুনিকায়নের অন্যতম প্রধান পদক্ষেপ হলো অটোমেটেড ভূমিসেবা। এ ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা এখন সহজে, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন ভূমিসংক্রান্ত সেবা পাচ্ছেন। নাগরিকরা এখন ঘরে বসে অনলাইনে ভূমিসেবা গ্রহণ করতে পারছেন

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কম্পিউটার ল্যাবে ‘মনোনীত অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে রংপুর বিভাগের চারটি জেলা এবং খুলনা বিভাগের একটি জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণের ‘টিওটি (রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও কুষ্টিয়া) প্রশিক্ষণে’ সিনিয়র সচিব এসব কথা বলেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) থেকে কম্পিউটার অপারেটর পদমর্যাদার ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

এ প্রশিক্ষণের আয়োজন করে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।

Advertisement

সিনিয়র সচিব বলেন, ভূমি একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান উপাদান। ভূমির যথাযথ ব্যবস্থাপনা এবং নাগরিকদের সহজলভ্য ভূমিসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। জনগণ যেন দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল ভূমিসেবা পেতে পারে এর জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি প্রশাসন, দক্ষ জনবল এবং জনবান্ধব নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

সব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সহজে ভূমিসেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ভূমিসেবা প্রায় সম্পূর্ণরূপে ডিজিটাল রূপ নিয়েছে। নাগরিকরা এখন ঘরে বসে অনলাইনে ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।

এএসএম সালেহ আহমেদ বলেন, ‘ভূমি সেবা এখন নাগরিকের দোরগোড়ায়’ এ অঙ্গীকার বাস্তবায়নে সরকারের ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।

এ ছাড়া নাগরিক ভূমিসেবা কেন্দ্র থেকে সেবা দেওয়া অব্যাহত রয়েছে। প্রতিটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়সহ এবং প্রয়োজনের ভিত্তিতে নাগরিক ভূমিসেবা কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে এবং হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ