শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৭ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

এবার একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

একইদিন দ্বিতীয় সচিবের সই করা অপর এক প্রজ্ঞাপনে আরও ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

advertisement

এর আগে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলমান রদবদলের অংশ হিসেবে সোমবার (১৫ সেপ্টেম্বর) এক আদেশে ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। গত কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ে ব্যাপক বদলি ও পুনর্বিন্যাস চলছে।

বিশেষ করে, এনবিআর বিলুপ্তির দাবিতে চলমান আন্দোলনে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এনবিআরের বিভিন্ন দপ্তরে এই রদবদল ও প্রশাসনিক পরিবর্তন এক ধরনের অস্থিরতা তৈরি করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

এদিকে, মানিলন্ডারিং (অর্থপাচার) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা গাজীপুর কর অঞ্চলের সার্কেল-৪ এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে এনবিআর।

নিচে বদলিকৃতদের তালিকা দেওয়া হলো—

প্রজ্ঞাপন-১  ও  প্রজ্ঞাপন-২  

 

  • সর্বশেষ