শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ শোকজ জারি করেন।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

আদালত সূত্রে জানা যায়, সিলেটের স্বনামধন্য ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালের বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ শোকজ পাঠানো হয়েছে।

নোটিশে জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
শোকজ পাঠানোর বিষয়টি রবিবার রাতে নিশ্চিত করেন খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।

  • সর্বশেষ