শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের ‌‘চিফ অব ডিফেন্স ফোর্স’-এর সৌজন্য সাক্ষাৎ

মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল ইব্রাহিম হিলমাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৪ এপ্রিল) এ সৌজন্য সাক্ষাৎ অুনষ্ঠিত হয়। বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। 

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন। জেনারেল ইব্রাহিম দেশে ও বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অবদান নিয়ে ভূয়সী প্রশংসা করেন। 

এ সময় বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত মিসেস শিউনিন রশিদ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ