শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৪ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যাসিবাদীরা না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে: উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন যে, আসন্ন ফেব্রুয়ারি মাসের নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। তিনি দৃঢ়তার সাথে বলেন যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

আসিফ মাহমুদ বলেন, যারা এতদিন নির্বাচন চেয়েছিল, এখন তারাই নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগকে ফিরিয়ে এনে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, কিন্তু এখন ফ্যাসিবাদীদের সুযোগ না থাকায় তারা দিশেহারা।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর। সরকার সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।

Advertisement

তিনি আশা প্রকাশ করেন যে, সবার ঐকমত্যের মাধ্যমে সরকার নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।

উপদেষ্টা বলেন, অনেকেই নির্বাচন বানচালের চেষ্টা করবে, তবে যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, রাজনৈতিক দল এবং সুশীল সমাজ, তাদের সবার সহযোগিতায় জনগণ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার পাবে।

 

 

  • সর্বশেষ