শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার

বরিশাল ৫ আসনে পতিত আওয়ামী লীগের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আজ শনিবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

জেবুন্নেসা আফরোজ আওয়ামী লীগ সরকারের সময়ে ১০তম জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ছিলেন। এই আসনে তার আগে সংসদ সদস্য ছিলেন তার স্বামী শওকত হোসেন হিরন। বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি এবং শহরের প্রাক্তন মেয়রও ছিলেন তিনি।

পরে ২০১৪ সালে ৯ এপ্রিল হিরন মারা গেলে আসনটি শূন্য হয়ে পড়ে। তখন সেই আসনে উপনির্বাচন আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করেন জেবুন্নেসা।

ওই পরিবারের ঘনিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছাকে ঢাকার বাসা থেকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়