শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৩ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাজারে সয়াবিন তেলের সংকট নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাজারে সয়াবিন তেলের সংকট নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘মনে করছি না বাজারে সোয়াবিন তেলের সংকট আছে। রোজায় যাতে সমস্যা না হয়, সেজন্য আমদানীকারকদের সঙ্গে বৈঠক হয়েছে। এলসি ইজি করা হয়েছে।’

গত কিছুদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম। দুই একটি দোকানে মিললেও বাড়তি দামে কেনার অভিযোগ করেছেন ভোক্তারা। বিক্রেতাদের দাবি, ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল বাজারে কম ছাড়ছে। এতে দেখা দিয়েছে সংকট।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তী সরকার। গুম ও খুনের বিচার হতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের কাছে নিয়ম অনুযায়ী আবেদন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়