শিরোনাম
◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২২, ০৮:১৪ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সচিব হলেন ৩ কর্মকর্তা, ৩ জনকে বদলি

সচিব হলেন ৩ কর্মকর্তা

ডেস্ক নিউজ : অতিরিক্ত সচিব পদমর্যাদার ৩ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া তিন সচিবের দপ্তর বদল করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যুগান্তর অনলাইন

পদোন্নতি সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপনে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে একই বিভাগের সচিব করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের অতিরিক্ত সচিব মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এমদাদ উল্লাহ মিয়ানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নাসরীন আফরোজকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

অপর দুটি প্রজ্ঞাপনে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকারকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এবং সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেনকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) পদে বদলি করা হয়েছে। 

এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশিদকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।

  • সর্বশেষ