শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ১১:১৮ রাত
আপডেট : ১৭ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ও আশপাশের ৩ জেলায় কারফিউ ১৫ ঘণ্টা শিথিল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

সঞ্চয় বিশ্বাস: [২] ঢাকা জেলা ও মহানগর, নারায়নগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ থাকবে রাত নয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত। এ  ছাড়া অন্যান্য জেলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডিসিরা।

[৩] শনিবার আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে রাত সোয়া ১০টার দিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

[৪] তিনি বলেন, জামায়াতে ইসলাম ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে।

[৫] প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করলে তিনি প্রয়োজনে পদত্যাগের কথা ভাববেন।

[৬] আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি-জামায়াতের মতো রাজনৈতিক শক্তির প্ররোচনায় আন্দোলনকারীরা পদত্যাগের এক দফা দিয়েছে। আন্দোলনকারীরা এখন কোটা আন্দোলনে নেই। রাজনৈতিক আন্দোলনে চলে গেছে। ছাত্রদের মিসগাইড করে অন্যরা এ কর্মসূচি দিয়েছে।

[৭] ইউনিসেফের প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালে ৩২ শিশুর মৃত্যুর তথ্য তুলে ধরা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে আসাদুজ্জামান খান কামাল বলেন, আন্তর্জাতিক আইনে ১৮ বছরের নিচে সবাই শিশু। আমাদের দৃষ্টিতে কোনো শিশু মারা যায়নি, যারা নিহত হয়েছে তারা কিশোর বয়সী।

[৮] রোববার সারা দেশের ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সঙ্গঠনের নেতাকর্মীদের অবস্থানের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, শোকের মাস আগস্ট চলছে। আমরা বরাবরই শোকের মাস পালন করে থাকি। বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পর থেকেই এটা চলছে। আগস্ট মাসব্যাপী আলোচনা ও তবারক বিতরণ নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়