শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৭:৩৫ সকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় বৈঠকে ২১টি সহযোগিতার সমঝোতা স্বাক্ষর 

খুররম জামান: [২] এ নথিগুলোর মধ্যে বেশিরভাগই সমঝোতা স্মারক। দুটি এশিয়ান দেশের মধ্যে শক্তিশালী উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার দিকে নজর দেওয়া হয়েছে এ সব নথিতে।

[৩] বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক বেলা ১১টা ১০ মিনিটে (স্থানীয় সময়) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শুরু হয়।

[৪] তার আগে বুধবার সকালে বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

[৫] প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তাকে স্বাগত জানান।

[৬] পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষভাবে সুসজ্জিত মঞ্চে যান এবং চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন।

[৭] বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ প্রতিনিধি দলের এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

[৮] দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীদ্বয়ের উপস্থিতিতে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে প্রায় ২১টি সমঝোতা স্মারক সই ও নবায়ন করা হয়।

[৯] বৈঠক শেষে বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার অর্থনৈতিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে চীন। 

[১০]এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই ভেন্যুতে চীনা প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত স্বাগত ভোজসভায় যোগ দেন।

[১১]বিকালে প্রধানমন্ত্রী একই স্থানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। 

[১২] চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সোমবার রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

[১৩] শেখ হাসিনা আজ রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশে বেইজিং ত্যাগ করবেন এবং মধ্যরাতের পর তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সম্পাদনা: রাশিদ 

আর/আইএফ

  • সর্বশেষ