শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৩, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৩, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিবিয়ার কমিউনিটি স্কুলে বাংলাদেশি কারিকুলামে শিক্ষার সুযোগ তৈরির আহ্বান রাষ্ট্রদূতের

মাজহারুল মিচেল: [২] লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার রোববার (১২ নভেম্বর) ত্রিপলির বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ পরিদর্শনকালে এ আহ্বান জানান।

[৩] এ সময় তিনি লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেশীয় কারিকুলামে পড়ালেখার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে কমিউনিটি স্কুলের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়াও তিনি স্কুল ও কলেজ পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন।

[৪] লিবিয়ার বাংলাদেশের দূতাবাস তাদের ভেরিফাইড ফেইসবুক পেইজের এক পোস্টে জানায়, পরিদর্শনকালে রাষ্ট্রদূত স্কুল ও কলেজের কার্যকরী পরিষদ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

[৫] এছাড়া রাষ্ট্রদূত আগামীতে স্কুলের সামগ্রিক উন্নয়নে তার বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন। সম্পাদনা: তারিক আল বান্না

এমএম/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়