শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৩, ০৫:১৬ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে কয়েক কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

দুবাইয়ে কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি যুবক

ডেস্ক নিউজ: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আমিরাতি মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র লটারিতে ৩ কোটি টাকা জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। আমিরাতে হঠাৎ ভাগ্যের চাকা বদলে যাওয়া ওই যুবকের নাম মোহাম্মদ।

রোববার দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, মাহজুজ সাপ্তাহিক লটারির ১২১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হিসেবে বাংলাদেশের মোহাম্মদ ১০ লাখ দিরহাম পেয়েছেন। এছাড়া এ সপ্তাহেই প্রথমবারের মতো লটারিতে রাখা হয় ১০০ গ্রামের সোনার কয়েন। আর প্রথম ব্যক্তি হিসেবে এই সোনার কয়েন জিতে নিয়েছেন ম্যারি গ্রেস নামের এক ব্যক্তি।

মাহজুজ লটারির নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি কোটিপতি হন। এবার সেই ভাগ্যবান কোটিপতি হিসেবে নাম ওঠে বাংলাদেশি মোহাম্মদের। গত সপ্তাহে এক ভারতীয় এই পুরস্কার জিতেছিলেন। মোহাম্মদসহ এ সপ্তাহে সব মিলিয়ে পুরস্কার জিতেছেন ১ হাজার ৬৩ জন অংশগ্রহণকারী। সবাই মিলে বাড়িতে নিয়ে গেছেন ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম। সম্পাদনা : জেরিন আহমেদ

জেএ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়