শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ১২:০৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে পড়ে থাকতে দেখা গেছে। বিলির অযোগ্য আখ্যায়িত করে তা রাখা হয়েছিল স্টোরেজে। নির্দিষ্ট সময় পর তা গার্বেজ হিসেবে ফেলে দিত পোস্টাল বিভাগ। সূত্র: যুগান্তর

বাংলাদেশি আমেরিকান এক পোস্টালকর্মীর নজরে আসে বিষয়টি। তিনি কৌতূহল নিয়ে পোস্টাল ডিপার্টমেন্টের সিনিয়র অফিসারের নজরে আনেন। তিনি এই ব্যালট পেপারের গুরুত্ব তুলে ধরেন। নজরে আনা হয় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ও ওয়াশিংটন দূতাবাসের। টনক নড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। জরুরি ভিত্তিতে ইউএস পোস্টাল ডিপার্টমেন্ট, বাংলাদেশের নির্বাচন কমিশন ও দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে জুম মিটিং অনুষ্ঠিত হয়। কেন এমনটি হলো তা জানার চেষ্টা করা হয়। 

এ ব্যাপারে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে চিঠি বিলি হয় জিপ কোডের ভিত্তিতে। কিন্তু কিছু ব্যালটের চিঠির ঠিকানায় পিও বক্স লেখা ছিল। এই ধরনের চিঠিগুলো ডেলিভারি না হয়ে পোস্টাল ডিপার্টমেন্টের স্টোরেজে জমা ছিল। বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ নির্বাচন কমিশন, দূতাবাস ও ইউএস পোস্টাল ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে জুম মিটিং অনুষ্ঠিত হয়। তারা আমাদের সুপারিশ সাপেক্ষে তা সঠিকভাবে বিতরণের ব্যবস্থা করবে বলে আশ্বস্ত করেছেন। আশা করছি প্রবাসী ভোটাররা তা সময় মতো হাতে পাবেন। 

  • সর্বশেষ