শিরোনাম
◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৩, ১১:০২ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২৩, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় অনলাইন জালিয়াতি চক্রের ৩০ বিদেশী আটক 

মালয়েশিয়ায় অনলাইন জালিয়াতি চক্র

শেখ সেকেন্দার আলী: মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ল্যাংকাউই দ্বীপের তিনটি রিসর্টে অভিযান চালিয়ে চীনা নাগরিকদের দ্বারা তৈরির অনলাইন জালিয়াতি সিন্ডিকেটকের ৩০ জনকে আটক করেছে।
 
স্থানীয় নেতা ও জনসাধারণের কাছ থেকে তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পুত্রজায়ার গোয়েন্দা ইউনিট ও ইমিগ্রেশন বিভাগের বিশেষ বাহিনীর একটি দল এই অভিযান চালায়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজায়মি দাউদ অভিযান শেষে সাংবাদিকদের বলেন, দীর্ঘ ৬ মাস সিন্ডিকেটটি রিসোর্টটিকে একটি অপারেশনাল সেন্টারসহ নতুন সদস্যদের অনলাইন কার্যক্রমের জন্য অপারেটর হিসেবে ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়ার জায়গা করে তোলে।

চীনা নাগরিকদের দ্বারা সংগঠিত সিন্ডিকেট স্থানীয় নাগরিকদেরও এই কার্যক্রম চালানোর জন্য নিয়োগ করেছিল। তারা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রত সরে যেত। প্রতি যায়গায় তারা ৩ সপ্তাহ থেকে ১ মাস পর্যন্ত থাকতো। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা তিনটি ভিন্ন রিসোর্টে চালিয়ে ২৭ জন চীনা নাগরিক, ২জন থাই নাগরিক ও একজন জন মিয়ানমারের নাগরিকে আটক করি। যাদের বয়স ১৮ থেকে ৩৫  বছর বয়সী।  এসময় তাদের কাছ থেকে ৭৫৬টি মোবাইল ফোন, ১৫০টি কম্পিউটারসহ ল্যাপটপ ও জালিয়াতি কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং ১৭ টি পাসপোর্ট জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ ও ১৯৫৯ পাসপোর্ট আইনের আওতায় তদন্ত করা হচ্ছে বলে জানান।

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ