শিরোনাম
◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছুটিতে এসে আমিরাতের ভিসা বাতিল, কর্মস্থলে ফিরতে ৬৬০০ প্রবাসীর মানববন্ধন

ছুটিতে দেশে এসে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিলের শিকার প্রবাসীরা রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান ও মানববন্ধন করেছেন। দ্রুত কর্মস্থলে ফেরানোসহ তিন দাবি জানান ভুক্তভোগীরা।

আজ (বুধবার, ৭ অক্টোবর) সকাল থেকে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রবাসীরা জড়ো হন প্রবাসী কল্যাণ ভবনের সামনে।

দ্রুত কর্মস্থলে ফেরানোর ব্যবস্থা, ভিসা জটিলতার স্থায়ী সমাধান এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের স্বার্থে কার্যকর উদ্যোগে তিন দাবিতে আন্দোলন করেন তারা। ছুটি শেষে সংযুক্ত আরব আমিরাতে কর্মস্থলে ফেরার কথা থাকলেও ভিসা বাতিল হওয়ায় ফিরতে পারছেন না এসব প্রবাসী। এতে চাকরি হারানোর পাশাপাশি আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৬ হাজার ছয়শো বাংলাদেশি।

ভুক্তভোগীদের অভিযোগ, গত জুন থেকে কয়েক দফায় সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশে ছুটিতে এসে ভিসা বাতিলের মুখে পড়েছেন। তবে ভিসা বাতিলের কারণ জানতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সমাধান পাননি বলে জানান তারা।

  • সর্বশেষ