শিরোনাম
◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন রাখার অভিযোগে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় প্রায় ১ কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে৷ 

বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামীর উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামী রফিকুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাংগা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: আনিছুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন,  আজকে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৮ এর ৩৬ (১) এর টেবিলের ৮ (গ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচরের নেছারিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টস্থ সড়কে মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিথি পরিবহনের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯০০(নয়শত) গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। পরে এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাব-১২’র ডিএডি মো: আমজাদ আলী বাদী মামলাটি দায়ের করে। আদালত দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

  • সর্বশেষ