শিরোনাম
◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা ◈ নেপালে বন্যা: এক শিক্ষকের তাৎক্ষণিক সিদ্ধান্তে যেভাবে বেঁচে গেল ৯০০ শিক্ষার্থী ◈ নিজ সন্তান বি‌ক্রি করে আইফোন ক্রয়! ◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ গেন্ডারিয়ায় হঠাৎ গোলাগুলি-মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩ ◈ নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি ◈ চার সংসদীয় কমিটি পুনর্গঠন ◈ লড়াই ক‌রেও ফাইনালে ওঠা হলো না বাংলা‌দেশ এইচপি দ‌লের ◈ রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০২:০৪ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা

সৌদি আরবের তায়েফ শহরে মো. কামরুল জামান (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী সৌদি যুবকও নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

নিহত কামরুল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি দুই ছেলের জনক ছিলেন।

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবু নাসের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, সৌদি প্রবাসী কামরুল ওই দেশের একটি সুপার মার্কেটের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। পথে দাঁড়িয়ে মোবাইলফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ এক সৌদি যুবক তাকে লক্ষ্য করে গুলি করেন।

প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে কর্মস্থল সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। এ সময় সেখানে কর্মরত আরও দুই কর্মী আতঙ্কে পালিয়ে যান। পরে ওই হামলাকারী মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে পরপর তিন রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই কামরুল নিহত হন। এরপর হামলাকারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

ইউপি সদস্য আবু নাসের চৌধুরী আরও জানান, কৃষক পরিবারের সন্তান কামরুল। জীবিকার তাগিদে প্রায় আড়াই বছর আগে সৌদি আরবে যান। রোববার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তার নিহত হওয়ার খবর জানতে পারেন। তবে কী কারণে ওই সৌদি যুবক গুলি করে কামরুলকে হত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

  • সর্বশেষ