শিরোনাম
◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা!

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অবৈধ অভিবাসী আটক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন-বিরোধী বড়সড় অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে দেশটির রাজধানীর পর্যটনকেন্দ্রিক এলাকা বুকিত বিনতাং-এ চালানো এই অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। 

মঙ্গলবার রাতে পর্যটনকেন্দ্রিক এলাকা বুকিত বিনতাং-এ এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ৩৭৭, মায়ানমার ২৩৫, ভারত ৫৮, নেপাল ৭২, ইন্দোনেশিয়ার ১৯ জন রয়েছেন। এছাড়াও আটককৃতদের মধ্যে নারীও রয়েছেন।  

অভিযান সম্পর্কে, ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, অপ্স বেলাঞ্জা নামে এই অভিযানটি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। অভিযোগ ছিল, এ এলাকা বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু।

অভিযানে দেখা গেছে, বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা, কাগজপত্রের অপব্যবহার, এসব কারণে অভিবাসীদের আটক করা হয়।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া অভিযানে ১০৬ জন এনফোর্সমেন্ট অফিসার অংশ নেন। মোট দুই হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে এক হাজার ৬০০ বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় ছিলেন।

বাসরি আরও জানান, অভিযানের সময় কয়েকজন অভিবাসী দোকানে লুকানোর চেষ্টা করে এবং কেউ কেউ ছাদে উঠে যায়। তবে পুরো এলাকা ঘিরে রাখায় তারা শেষ পর্যন্ত ধরা পড়েন।

অভিযানে একটি অবৈধ অনলাইন জুয়া কেন্দ্রও শনাক্ত করা হয়, যেখানে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল। সেখান থেকে আট বিদেশিকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়।

আটককৃতদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন তদন্ত চলছে।

বাসরি ওথমান জানিয়েছেন, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন চালানো হবে, যাতে নিয়োগকর্তারা অনুমোদিত বিদেশি কর্মী কোটা মেনে চলেন।

  • সর্বশেষ