শিরোনাম
◈ আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে উঠলো বিতর্ক  ◈ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ সংঘবদ্ধ হচ্ছে, গুজব ছড়িয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে দ্বন্দ্বের চেষ্টা ◈ চীন ও ভারতের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ দেখ‌তে পা‌বেন না! সম্প্রচার নিয়ে চরম অনিশ্চয়তা  ◈ টানা ৫ দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ টিকিটের জন্য পাঁচ কোটি টাকা চেয়েছিল, তৃণমূল ছাড়ার ঘোষণা সা‌বেক ক্রিকেটার ম‌নোজ তিওয়ারির ◈ পাকিস্তান সিরিজে টি‌কিট ছাড়াই খেলা দেখতে পারবে শিক্ষার্থীরা ◈ সৌদি আরব থেকে ১ লাখ টন তেল নিয়ে জাহাজ পৌঁছাল, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি ◈ ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করে বিশ্বকে তাকে লাগিয়ে দিল তুরস্ক ◈ লিমন-বৃষ্টির সম্মানে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় ◈ তিস্তা চুক্তি: ক্ষমতার পালাবদলে কি ভাঙবে ১৫ বছরের অচলাবস্থা?

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৬:৫৩ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমকাল পত্রিকার বিরুদ্ধে প্রেস কাউন্সিলে ঢাকা ওয়াসার মামলা

তাকসিম এ খান

সালেহ্ বিপ্লব: দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকসহ মোট ৩ জনকে অভিযুক্ত করে প্রেস কাউন্সিলে একটি মামলা রুজু করেছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এর পক্ষে এ মামলা দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। ঢাকা ওয়াসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংস্থার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা এ. এম. মোস্তফা তারেক বিজ্ঞপ্তিতে জানান, গত ৯ জানুয়ারি দৈনিক সমকাল পত্রিকার প্রথম পাতায় ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি’ শিরোনামে প্রকাশিত আপত্তিজনক, অসত্য, কাল্পনিক ও বানোয়াট সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে প্রেস কাউন্সিল এ্যাক্ট, ১৯৭৪ এর ১২ ধারার আলোকে বিচার প্রার্থনা করে এ মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য গত ১৫ জানুয়ারি সংশ্লিষ্ট পত্রিকার প্রতিবেদক হকিকত জাহান হকিসহ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে ব্যারিষ্টার এ. এম. মাসুম স্বাক্ষরিত একটি লিগ্যাল নোটিশ ইস্যু করা হয়। এতদ্ববিষয়ে ঢাকা ওয়াসা থেকে আলোচ্য পত্রিকায় একটি প্রতিবাদ লিপি গত ৯ জানুয়ারি প্রেরণ করা হয়েছিল, যা পত্রিকাটি অদ্যাবধি প্রকাশ করেনি। যেহেতু পত্রিকাটির পক্ষ থেকে নোটিশের বিপরীতে কোনো জবাব আসেনি, তাই প্রেস কাউন্সিলে আলোচ্য মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সম্পাদনা: খালিদ আহমেদ

এসবি/কেএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়