শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ১২:০৫ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টক্সিক সিনেমায় অভিনেত্রী কিয়ারা আদভানির অন্তরঙ্গ দৃশ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা

ইন্ডিয়া ডটকম: কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ মুক্তির আগেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে। এবার নতুন করে আলোচনায় এসেছেন সিনেমায় যশের বিপরীতে অভিনয় করা কিয়ারা আদভানি। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিনেমার কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নির্মাতাদের কাছে আপত্তি জানিয়েছেন তিনি।

তেলেগু নিউজ পোর্টাল ‘গুল্টে’-র প্রতিবেদন অনুযায়ী, কিয়ারা আদভানি সম্প্রতি সিনেমার চূড়ান্ত সম্পাদনা দেখার পর নির্দিষ্ট কিছু দৃশ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জানা গেছে, যশের সঙ্গে একটি রোমান্টিক দৃশ্যের শুটিংয়ের সময় কিয়ারাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, দৃশ্যটি তার স্বাচ্ছন্দ্যের মধ্যেই রাখা হবে। 

তবে ফাইনাল ভার্সন দেখার পর কিয়ারা মনে করছেন, পর্দায় দৃশ্যটি যেভাবে ফুটে উঠেছে তা বেশ অস্বস্তিকর। ফলে তিনি নির্মাতাদের কাছে অনুরোধ করেছেন যেন ওই দৃশ্যটি কিছুটা ছেঁটে ছোট করা হয় অথবা এর তীব্রতা কমিয়ে একটি মার্জিত সংস্করণ চূড়ান্ত মুক্তিপ্রাপ্ত সিনেমায় রাখা হয়।

বিতর্কের মুখে ‘টক্সিক’ 

সিনেমাটি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল যশের জন্মদিনে মুক্তি পাওয়া টিজার থেকে। সেখানে যশকে ‘রায়া’ নামক একজন গ্যাংস্টার অবতারে দেখা যায়। টিজারের একটি অংশে একটি সমাধিস্থলের কাছে গাড়ির ভেতরে একটি বোল্ড সিকোয়েন্স দেখানো হয়েছিল।

এই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে। নেটিজেনদের একাংশ এই উপস্থাপনাকে সিনেমাটির গল্পের মেজাজের জন্য অতিরিক্ত আক্রমণাত্মক বলে মনে করছেন। 

এই অনলাইন বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার কিয়ারা আদভানির এই দাবি সিনেমাটির ওপর বাড়তি চাপ তৈরি করল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়