শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৫:০৩ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের সাথে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা বিনিময়

রাজু আহমেদ, চট্টগ্রাম: [২] বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম এর সাথে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-সিআরএ এর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

[৩] ১০ জুন সোমবার সন্ধ্যা ৭:২০ মিনিট নাগাদ চট্টগ্রাম সার্কিট হাউজে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

[৪] প্রথমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এ সময় নেতাকর্মীদের সাথে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান প্রায় অর্ধ ঘণ্টারও অধিক সময় কুশল বিনিময় করেন। সংবাদ ও সাংবাদিক সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চাইলে তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইন অনুযায়ী সাংবাদিক ও সংবাদের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সবার মাঝে।

[৫] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ সোহাগ আরেফিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, সহ-সভাপতি মোঃ রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ উদ্দীন, প্রস্তাবিত সহ দপ্তর সম্পাদক নুরুন্নবী শাওন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সহ-অর্থ সম্পাদক আব্দুল কাদের রাজু, ও এম আর মিলন, মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মোঃ এবাদুল হক, মাহমুদ আল মামনুন মারুফ সহ সংগঠনের ক্যামেরা ইউনিটের বিশ্বজিৎ, মোঃ শাকিল প্রমুখ। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ