শিরোনাম
◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৪, ০৭:১৮ বিকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২৪, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক নেতৃবৃন্দের ক্ষোভ

মৌলভীবাজারে সাইবার মামলায় সাংবাদিক কারাগারে 

স্বপন দেব, মৌলভীবাজার: [২] মৌলভীবাজারে আরও এক সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বৃহস্পতিবার সিলেটের সাইবার ট্রাইব্যুনাল সাংবাদিক মশাহিদ আহমদ এর জামিন না’মন্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

[৩] এই ঘটনায় মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা শুক্রবার (১৫ মার্চ) জরুরী সভা করে পেশাগত নিরাপত্তাহীনতায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। 

[৪] মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, প্রায় ছয় মাস পূর্বে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগান ভূমি নিয়ে আশপাশের গ্রামের নীরিহ মানুষের উপর পুলিশ গুলি চালায়, নির্যাতন করে এবং মামলা দেয়। সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

[৫] এই সংবাদ পরিবেশন করায় মৌলভীবাজার অন লাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আমাদের কন্ঠ ও দৈ: সিলেট বানী পত্রিকার জেলা প্রতিনিধি মো. মশাহিদ আহমদসহ কয়েকজনের বিরুদ্ধে শাহবাজপুর চা বাগানে ব্যবস্থাপক সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

[৬] বৃহস্পতিবার (১৪ মার্চ) সাইবার ট্রাইব্যুনাল সিলেট এ সাংবাদিক মশাহিদ আহমদ হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না’মন্জুর করে সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৭] জেলার সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মুক্ত গণমাধ্যম ব্যতিরেকে জনগণের মুক্তি অসম্ভব। সাংবাদিক মশাহিদ আহমেদ দীর্ঘদিন সততা ও নিষ্টার সাথে কাজ করে আসছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে বরাবর আপোষহীন ছিলেন। এই রকম পেশাদার সাংবাদিকের হাতে ‘হাত কড়া’ মানে সাধারণ জনগণের কণ্ঠরোধ করা। তাই অনতিবিলম্বে সাংবাদিক মশাহিদ আহমেদ এর  মুক্তি দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

[৮] এর প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংগঠন, মৌলভীবাজার জেলা কমিটি যৌথভাবে আগামীকাল শনিবার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার চৌমুহনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়