শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৩, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৩, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত বিশিষ্ট ব্যক্তিত্ব পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার 

শিমুল চৌধুরী ধ্রুব: [২] শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা করা হয়েছে। এ বছর এ পুরস্কার পাচ্ছেন সাতজন বিশিষ্ট ব্যক্তিত্ব। 

[৩] এবার ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। নাট্যজন রামেন্দু মজুমদার ভূষিত হয়েছেন ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৩’-এ। ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ। ‘মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার’-২০১৯-এ ভূষিত হয়েছেন ডা. এবিএম আবদুল্লাহ। ড. অনুপম সেন ভূষিত হয়েছেন ‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’-২০২৩-এ। এই প্রত্যেকটি পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

[৪] এছাড়া ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’-২০২৩-এ ভূষিত হয়েছেন কবি ওমর কায়সার। ‘বোস-আইনস্টাইন কনডেনসেট : বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান’ গ্রন্থের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন আবদুল গাফফার। এ দুটি পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।

[৫] জানা গেছে, আগামী ২৫ নভেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়