শিরোনাম
◈ সরবরাহ স্বাভাবিক, তবু বাড়ছে ডলারের দর—তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ◈ আমদানি-রফতানি কমেছে, বেড়েছে বাণিজ্য ঘাটতি; স্বস্তি দিচ্ছে রেকর্ড রেমিট্যান্স ◈ স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল ◈ পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে নতুন চার বই ◈ মিত্রদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: বাস্তবায়ন হবে ৩১ দফা ও জুলাই সনদ ◈ ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় বন্দিদশা, মুক্তিপণে দেড় কোটি টাকা দাবি ◈ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ মানদণ্ডে ব্যর্থ, বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের ◈ আইনি ও প্রশাসনিক জটিলতায় ওষুধের মূল্য নির্ধারণ থমকে গেছে: বাজারে আসছে না নতুন ওষুধ, হুমকিতে বিপুল বিনিয়োগ ◈ নেপালকে হারিয়ে সিরিজে ২-১এ এগি‌য়ে গে‌লো বাংলাদেশ নারী কাবাডি দল

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৩, ০৬:০২ বিকাল
আপডেট : ১০ মার্চ, ২০২৩, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোথাও কেউ নেই

কোথাও কেউ নেই

রহমান মৃধা

পূর্ব এবং পশ্চিম বার্লিনের প্রাচীর যেদিন ভেঙ্গেছিল,
পুরো ইউরোপ নতুন আশার স্বপ্ন দেখেছিল,
দেখেছিল গণতন্ত্রের বাতিঘরে নতুন আলো,
ভেবেছিল এ আলো আজীবন জ্বলবে মনের আনন্দে,
প্রায় দুই যুগ পরে সে আলো নিভে গেলো,
মাত্র একজন স্বৈরাচারীর কারণে সমস্ত আশা হঠাৎ হতাশায় পরিপূর্ণ হয়ে গেল।

কিন্তু কেন এমন হলো?
গোটা পৃথিবীর মানুষের কি কিছুই করার ছিল না?
তারা কি প্রতিবাদ করতে পারত না?
পারবে কী করে, তারা তো নিজেরাই এভাবে শাসন এবং শোষণ করে যুগে যুগে পৃথিবীর বুক চিরে ভূখণ্ড তৈরি করেছে।

একটা মাত্র পৃথিবী, অথচ তাকে ভেঙ্গে চুরে টুকরো টুকরো করা হয়েছে।
আমরা বলি মানুষ মানুষের জন্য, কিন্তু এসব শুধু কথার কথা,
আমরা বলি ধনী আর গরিবে ভেদাভেদ নাই, কিন্তু এসব শুধু কথার কথা,
আমরা বলি সাদা-কালো সবাই সমান, কিন্তু এসব শুধু মুখের কথা।

আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান,
আমরা এশিয়ান, ইউরোপিয়ান, আমেরিকান,
আমরা মন্ত্রী, রাজা, বাদশা, গরিব, ফকির, কিষাণ।

কারণ ওইযে বলেছি, মাটির পৃথিবী সেতো একটা, কিন্তু তাকে ভেঙ্গে চুরে টুকরো টুকরো করে ফেলা হয়েছে।
ঠিক তেমনি ভাবে মানুষ জাতিও তার নৈতিকতার বিসর্জন দিয়ে নিজেকে ধ্বংস করে একা হয়েছে।

আজ আর কেউ পুতিনকে মানুষ বলে না,
সবাই তাকে স্বৈরাচারি জালেম বলে গালি দেয়,
কারণ সে জুলুম করে হরণ করছে একটি ভূখন্ড।

আমরা বলি আমরা, কিন্তু আমরা সত্যিকার্থে আমরা নই,
আমরা সেই আগের মতোই আমি, তুমি বা সে।
তাইতো আজ সেই পুতিন পৃথিবীটা ধ্বংস করছে।
আর আমি তুমি চেয়ে চেয়ে দেখছি।

আমার এবং তোমার কিছুই বলার নেই?
বলার থাকলেও কিছু করার নেই,
করার আছে, তবে ইচ্ছে নেই,
ইচ্ছে আছে হয়তো সামর্থ নেই।
সামর্থ আছে কিন্তু দরকার নেই,
দরকার আছে তবে সময় নেই।
সময় আছে তবে শক্তি নেই,
শক্তি আছে কিন্তু একতা নেই,
শুধু নেই আর নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়