শিরোনাম
◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২২ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাইকে ২৯ দেশ ঘুরে সাতক্ষীরায় রোমানিয়ান তরুণী

রোমানিয়ান তরুণী এলেনা

ডেস্ক নিউজ: বাইকে চড়ে ২৯টি দেশ পেরিয়ে সাতক্ষীরার মাটিতে পা রেখেছেন রোমানিয়ান তরুণী এলেনা। দুই দিন আগে রোমানিয়া থেকে বাংলাদেশের সাতক্ষীরায় এসে পৌঁছেছেন তিনি। এলেনা থাকছেন সাতক্ষীরা শহরের অদূরে বিণেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থায়। ঢাকা পোস্ট, বিজনের ইনসাইডার 

রোমানিয়ান এই তরুণী একজন পর্যটক। পুরো বিশ্ব একবার ঘুরে দেখার ইচ্ছে তার। এ পর্যন্ত মোট ২৯টি দেশ ভ্রমণ করেছেন তিনি। সর্বশেষ ভারত থেকে বাংলাদেশে এসেছেন এই তরুণী। 

বাংলাদেশে আসার অনুভূতি নিয়ে রোমানিয়ার বাসিন্দা এলেনা জানান, আমি একজন বিশ্ব ভ্রমণকারী। দীর্ঘ তিন বছর ধরে ভ্রমণ করছি। ইতোমধ্যে বিশ্বের ২৯টি দেশ আমি ভ্রমণ করেছি। বিশেষ করে মুসলিম দেশগুলোর সংস্কৃতি আমার খুব ভালো লাগে আর সেই ভালোলাগা থেকেই বাংলাদেশে আসা। এখানকার সংস্কৃতিও আমাকে মুগ্ধ করেছে। এখানকার সবকিছু পর্যবেক্ষণ করছি। এখানে কিছু করা যায় কিনা সে বিষয়টি নিয়ে তিনি ভাবছেন। 

তিনি আরো জানান, ২৯টি দেশ ভ্রমণের মধ্যে তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশ আসা। তিনি পেশায় একজন নাট্যকার ও রোমানিয়ার স্বাস্থ্যকর্মী। তার এক মাসের ভিসা রয়েছে। আগামী ১৫ দিন এখানে থাকার ইচ্ছা রয়েছে।

এর এক মাস আগে ইতালি থেকে মোটরসাইকেল চড়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন এলেনার বন্ধু আন্দ্রেয়া। তরুণ আন্দ্রেয়া ঋশিল্পী ইন্টারন্যাশনাল সংস্থাটির একজন দাতা (ডোনার)। আন্দ্রিয়ার আহ্বানে তার বন্ধু এলেনা বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এলেনা ও আন্দ্রেয়ার আহ্ববানে তাদের বন্ধু ইলেরিও ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে সাতক্ষীরায় এসেছেন। 

আন্দ্রেয়া জানান, কাকলি নামে একটি অসহায় মেয়েকে শিক্ষায় সহায়তা করতেন। মূলত কাকলিকে উদ্দেশ্য করে বাংলাদেশে আসা। তার আহ্বানে তার আরেক বন্ধু রোমানিয়ার বাসিন্দা এলেনা বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের সংস্কৃতি তার খুব ভালো লেগেছে এখানকার মানুষের অতিথী আপ্যায়নে তিনি মুগ্ধ হয়েছেন। জীবনে কখনো সুযোগ পেলে আবারও তিনি বাংলাদেশ ঘুরতে আসবেন। সম্পাদনা : জেরিন আহমেদ

জেএ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়