শিরোনাম
◈ বুধবারে চট্টগ্রাম-রাঙ্গামাটি জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ মেসির জাদুতে মহাকাব্যিক প্রত্যাবর্তন, কোয়ার্টারে আর্জেন্টিনা ◈ মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২–০ থেকে ৩–২ আর্জেন্টিনা ◈ বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর ঢাকা ◈ পুলিশ তো আমার হাতে নেই, তবে মুরগি আছে: সংসদে প্রাণিসম্পদ মন্ত্রীর মন্তব্যে হাসির রোল ◈ ভূ‌মিক‌ম্পে ভেনেজুয়েলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৭ বিলিয়ন ডলার ◈ ভারত-চীন-যুক্তরাষ্ট্রের মাঝে কৌশলগত ভারসাম্য গড়ছে বাংলাদেশ: জন ড্যানিলোভিচ ◈ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, এক হাজার যাত্রী নিয়ে আটকা পর্যটক এক্সপ্রেস ◈ সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার কাছাকাছি, বান্দরবানে ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত ◈ ভারি বৃষ্টিতে শাহ আমানতে অবতরণ করতে পারেনি তিন ফ্লাইট

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৩, ১১:৪৭ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৩, ১১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজের ফাঁকে ঘন ঘন লেবু চা পান করছেন?

অনলাইন ডেস্ক : দুধ চায়ের চেয়ে লেবু বা লাল চা স্বাস্থ্যের জন্য ভালো। এটা বিশেষজ্ঞরাও বলে থাকেন। এছাড়া ওজন কমাতেও সাহায্য করে। অফিসে কাজের ফাঁকে অনেকে চা পান করে থাকে। সেটা একবার নয়, দুই তিন বারও হয়। এই চা খেলে ক্লান্তি দূর হয়। কাজে মন বসে। লেবু চা খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত মাত্রায় লেবু চা খেলে শরীরে সমস্যা হতে পারে। চলুন জেনে নিই কী কী সমস্যা হতে পারে। 

- দাঁতের ক্ষয় : 

বেশি পরিমাণে লেবু চা খেলে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে। তাই দাঁতের ক্ষয় রোধে অত্যধিক মাত্রায় লেবু চা না খাওয়াই ভালো। লেবু চা খাওয়ার পর একটু কুলি করে নিলে ভালো। 

- অম্বলের সমস্যা :

ঘন ঘন লেবু চা খেলে যেটা হয়, পেটের পিএইচের মাত্রায় পরিবর্তন আসে। এর থেকে শুরু হয় অ্যাসিডিটির সমস্যা। বুকে জ্বালাপোড়াও হতে পারে। এমনকী, বমি, গ্যাস, পেট ব্যথা, ডায়ারিয়া, গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা।

- শরীরে পানির ঘাটতি :

শীতে ডিডাইড্রেশনের সমস্যায় অনেকেই ভোগেন। কারণ সবাই পানি কম পান করা হয়। লেবু চা বেশি মাত্রায় খেলে পায়খানা বেশি হতে পারে। এর কারণে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা বেড়ে যায়।

-গর্ভপাতের ঝুঁকি বাড়ে  :

যেসব নারীরা গর্ভবতী তারা লেবু চা অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে। কারণ এতে ক্যাফিন থাকে আর এই অতিরিক্ত ক্যাফিন শরীরে প্রবেশ করলে গর্ভপাতের সম্ভাবনা থাকে। 

- অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ে  :

অতিরিক্ত লেবু চা শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বের করে দেয়। এতে অস্টিওপরোসিসের সমস্যা দেখা দিতে পারে। তাই  নিয়ন্ত্রিতভাবে পান করা উচিত।  

সূত্র : আনন্দবাজার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়