শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপেল মিষ্টি কি না বুঝবেন যেভাবে

বাজারে আপেল কিনতে গিয়ে শুধু এর রঙ দেখলেই হবে না। আপেল কতটা তাজা, শক্ত এবং ভারি এসব বিষয়েও নজর দিতে হবে। কারণ টাটকা ও লাল হলেই যে আপেল মিষ্টি হবে বিষয়টা এমন নয়। বাজারে গিয়ে উজ্জ্বল আপেল দেখে কিনে নিয়ে আসি, কিন্তু বাড়িতে এনে দেখা যায় আপেলটি দেখতে যতটা সুন্দর এর স্বাদ ততটাই পানসে। পরের বার আপেল কিনতে গেলে কয়েকটি বিষয় মাথায় রাখবেন। দেখবেন আপেল মিষ্টি কিনতে পেরেছেন–

শুধু রঙ দেখে কিনবেন না

advertisement

চকচকে আপেল দেখে কিনলেই যে এটি মিষ্টি হবে বিষয়টি এমন নয়। তাই আপেল রঙ দেকে না কিনে এর সার্বিক দিক দেখে কেনার সিদ্ধান্ত নিন।

শক্ত আপেল বেছে নিন

advertisement

হাতে আপেল নিযে আলতো করে চাপ দিযে দেখুন। তুলনামূলক শক্ত আপেলগুলো বেছে নিন। কেননা বেশি নরম আপেল পেঁকে যেতে পারে অথবা পঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। 

ঘ্রাণ পরীক্ষা করে দেখুন

advertisement

আপেল কেনার আগে নাকের কাছে নিয়ে একটু গন্ধ শুঁকে দেখতে পারেন। পাকা আপেল সাধারণত হালকা মিষ্টি থাকে। অন্যদিকে একেবারের গন্ধ না থাকলে সেটি পুরোপুরি মিষ্টি নাও হতে পারে।  

আপেলের খোসা ভালোভাবে দেখুন

মসৃণ ও টাটকা দেখতে আপেল বেছে নিন। যেসব আপেলে আঘাতের দাগ বা কুচকে যাওয়া রযেছে সেগুরো কেনা এড়িযে চলুন। কারণ এসব আপেলের স্বাদ কম হতে পারে।

ওজন মিলিয়ে দেখুন

একই আকারের কযেকটি আপেল হাতে তুলে নিন। যেই আপের বেশি ভারি মনে হবে সেটি সাধারণত বেশি রসালো হবে। তাই তুলনামূলক ভারি আপেলগুলো বেছে নিন। 

মূল কথা, আপেল কিনতে গেলে শুধু চকচকে রঙ দেখলেই হবে না। তুলনামূলক শক্ত, টাটকা, ভারি ও রসালো দেখেতে আপেলগুলো কিনলে মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ