জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ‘কার্পেন্টার রক্ষণাবেক্ষণ কর্মী’ পদে জনবল নেবে দূতাবাসটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস, ঢাকা
পদের নাম: কার্পেন্টার রক্ষণাবেক্ষণ কর্মী
পদের সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস।
অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে সীমিত জ্ঞান (বলা, পড়া ও লেখা) এবং বাংলায় ভালো কাজের জ্ঞান (বলা, পড়া ও লেখা) থাকতে হবে।
অভিজ্ঞতা: ভবনের কাঠামো, সাজসজ্জা এবং ফিক্সচার মেরামত ও রক্ষণাবেক্ষণে ন্যূনতম তিন (৩) বছরের অভিজ্ঞতা।
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: স্থায়ী (ফুলটাইম)
বেতন: ৬১,০০০ টাকা (মাসিক)
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা মার্কিন দূতাবাসের এই https://bd.usembassy.gov/jobs/#information ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।