শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০৬:১৯ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ মিনিটের বেশি একটানা বসে থাকা হতে পারে ক্যানসারের ঝুঁকি

একটানা ৩০ মিনিটের বেশি সময় বসে বা শুয়ে কাটানো ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। তবে এই ঝুঁকি কমাতে প্রতি আধা ঘণ্টা পরপর অল্প সময়ের জন্য হলেও শরীরচর্চা বা হালকা নড়াচড়া করার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় ৯১ হাজারের বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। অংশগ্রহণকারীদের গড়ে ১২ বছর অনুসরণ করে তাদের দৈনন্দিন শারীরিক কার্যক্রম এবং স্বাস্থ্যগত ফলাফল পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী প্লস মেডিসিন-এ।

advertisement

গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন একটানা ৩০ মিনিটের বেশি সময় বসে বা শুয়ে থাকেন, তাদের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি তুলনামূলক বেশি। প্রতিদিন দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার প্রতিটি অতিরিক্ত ঘণ্টার সঙ্গে ক্যানসারে মৃত্যুঝুঁকি প্রায় ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

গবেষণার প্রধান লেখক ড. ফ্রেডেরিক হো বলেন, একটানা বসে থাকার সময় ভেঙে অল্প সময়ের জন্য হাঁটা বা হালকা নড়াচড়া করলেও তা শরীরের জন্য উপকারী হতে পারে। তিনি বলেন, বর্তমান স্বাস্থ্য নির্দেশিকাগুলো মূলত মাঝারি বা উচ্চমাত্রার ব্যায়ামের ওপর জোর দিলেও হালকা শারীরিক নড়াচড়ার গুরুত্বও সমানভাবে বিবেচনা করা প্রয়োজন।

advertisement

গবেষকদের মতে, এক ঘণ্টা বসে থাকার পরিবর্তে একই সময় হালকা শারীরিক কাজ—যেমন ধীরে হাঁটা, কাপড় ইস্ত্রি করা বা থালা-বাসন ধোয়ার মতো কাজ করলে ক্যানসারে মৃত্যুর ঝুঁকি প্রায় ১২ শতাংশ কমতে পারে।

এ ছাড়া প্রতিদিন ৩০ মিনিটের নিষ্ক্রিয় সময়ের পরিবর্তে ৩০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম, যেমন স্বাভাবিক গতিতে হাঁটলে ঝুঁকি ৮ শতাংশ পর্যন্ত কমতে পারে। আর প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের নিষ্ক্রিয়তার জায়গায় পাঁচ মিনিট জোরালো ব্যায়াম করলে ক্যানসারে মৃত্যুঝুঁকি ২২ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

advertisement

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এটি একটি পর্যবেক্ষণমূলক গবেষণা। ফলে একটানা বসে থাকাই সরাসরি ক্যানসারের কারণ—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। ওপেন ইউনিভার্সিটির পরিসংখ্যানবিদ অধ্যাপক কেভিন ম্যাককনওয়ে বলেন, ফলাফল গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি নিশ্চিত করতে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।

সূত্র: গার্ডিয়ান

  • সর্বশেষ