শিরোনাম
◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২২, ০৬:১০ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২২, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাশ্চাত্য জানে ইরানের বিকাশ মানে লিবারেল ডেমোক্রেসির মৃত্যু: ইরানের সর্বোচ্চ নেতা

রাশিদ রিয়াজ : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের সঙ্গে সাম্রাজ্যবাদীদের সমস্যাটা হলো ইসলামি প্রজাতন্ত্র উন্নতি করলে ও বিকশিত হলে পাশ্চাত্যের লিবারেল ডেমোক্রেসি বাতিল হয়ে যাবে। তিনি আজ (শনিবার) তেহরানে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে ইস্ফাহান থেকে আগত একদল মানুষের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরও বলেছেন, পশ্চিমারা লিবারেল ডেমোক্রেসির কথা বলে দুইশ' বছরের বেশি সময় ধরে গোটা বিশ্বে লুটতরাজ চালিয়েছে। কোথাও স্বাধীনতা না থাকার অজুহাতে, কোথাও আবার গণতন্ত্রের কথা বলে তারা সেখানে ঢুকেছে। তারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে অন্যান্য দেশের সম্পদ ও কোষাগার লুটে নিয়েছে, খনিজ সম্পদ গ্রাস করেছে। এভাবে ভারত ও চীনের মতো অনেক সম্পদশালী দেশ বসে গেছে। আর তাদের সম্পদ দিয়ে দরিদ্র ইউরোপ ধনী হয়েছে। ইরান সরাসরি উপনিবেশে পরিণত হয়নি, কিন্তু এখানেও যা ইচ্ছা তাই করেছে তারা।

সর্বোচ্চ নেতা আরও বলেন, সবার সামনে একটা উদাহরণ হলো আফগানিস্তান। আমেরিকা সেখানে এসে ২০ বছর ধরে অপরাধযজ্ঞ চালিয়েছে, নানা ধরণের অপরাধ করেছে। তারা যাদের শাসনের বিরুদ্ধে আফগানিস্তানে ঢুকেছিল ২০ বছর পর তারাই আবার আফগানিস্তানের ক্ষমতায় এসেছে। দেশকে তাদের হাতে তুলে দিয়ে লজ্জাজনকভাবে আফগানিস্তান থেকে বেরিয়ে গেছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, বিশ্বে যে শাসন ব্যবস্থা এসে লিবারেল ডেমোক্রেসিকে প্রত্যাখ্যান করেছে, বাস্তবসম্মত মত ও যুক্তির ভিত্তিতে মানুষকে নিজস্ব পরিচিতি প্রদান করেছে, তাদেরকে জাগ্রত ও শক্তিশালী করেছে, লিবারেল ডেমোক্রেসির মোকাবেলায় রুখে দাঁড়িয়েছে এবং লিবারেল ডেমোক্রেসিকে বাতিল বলে ঘোষণা করেছে সেটি হলো ইসলামি প্রজাতন্ত্রী ব্যবস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়