শিরোনাম
◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও ◈ ঘুরে দাঁড়াচ্ছে বাইসাইকেল রপ্তানি, বাড়ছে নতুন বিনিয়োগ ◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৬:২২ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় এগোচ্ছেনা মডেল মসজিদ নির্মাণ প্রকল্প!

মডেল মসজিদ

আসাদুজ্জামান সম্রাট: অদ্ভুত এক সমস্যার মুখোমুখি দেশের ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প। পুরোনো রেট সিডিউলে এই প্রকল্পের প্রাক্কলন তৈরি ও অনুমোদন করা হয়েছে। ইতিমধ্যেই নির্মাণ সামগ্রী ও শ্রমের মূল্য বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদাররা লোকসানের ভয়ে কাজ এগিয়ে নিচ্ছেন না। ফলে দু’দফা সময় বাড়িয়েও প্রকল্পের কাজ যথাসময়ে বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়েছে।

২০১৭ সালে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এই প্রকল্পটির বাস্তবায়ন করছে। প্রকল্প হাতে নেওয়ার সময় এর অনুমিত খরচ ছিল ৯ হাজার ৬২ কোটি ৪১ লাখ টাকা। এর ৯০ শতাংশ অনুদান হিসেবে সৌদি আরব থেকে আসার কথা ছিল। তবে ১ বছরেরও বেশি সময় অপেক্ষা করার পরেও বৈদেশিক সহায়তা পাওয়ায় প্রকল্পটির কাজ শুরু করা যায়নি। পরে নিজস্ব তহবিলের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সরকার।

২০১৮ সালের ২৬ জুন প্রকল্পের খরচ ৩৪০ কোটি টাকা কমিয়ে ৮ হাজার ৭২২ কোটি করা হয় এবং বাস্তবায়নের সময়সীমা ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ধরা হয়। গত বছরের ডিসেম্বরে প্রকল্পটির খরচ ৮ দশমিক ১৭ শতাংশ বাড়ানো হয়। এতে মোট খরচ ধরা হয় ৯ হাজার ৪৩৫ কোটি টাকা। একই সঙ্গে প্রকল্পটির নতুন মেয়াদকাল ধরা হয় ২০২৪ সালের জুন পর্যন্ত। কিন্তু এই মেয়াদকালেও প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নজিবুর রহমান।

তিনি জানান, মহামারির কারণে ভূমি অধিগ্রহণ করতে দেরি হয়েছে। যার কারণে প্রকল্পে সময় বেশি লাগছে। দেরির কারণে ২০১৪ সালের খরচ অনুযায়ী তৈরি করা মূল বাজেট এখন আর কাজে আসছে না। ইতোমধ্যে শ্রম খরচ ও নির্মাণ সামগ্রীর দাম ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। ফলে এই প্রাক্কলনে প্রকল্পের কাজ করতে আগ্রহ দেখাচ্ছেনা ঠিকাদাররা। মসজিদের জন্য জায়গা বুঝিয়ে দিতে না পারা এবং ঠিকাদাররা কাজ করতে না চাওয়ায় ৭৬টি মসজিদের জন্য নতুন করে দরপত্র আহ্বান করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের জুনে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। আরও একশ’টি মসজিদ হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরও একশ’টি প্রস্তুত হয়ে যাবে।

ডলার সংকটে সরকারের ব্যয় সংকোচন নীতিতে এখনও মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে প্রকল্পের বরাদ্দে কোন কাটছাট করা হয়নি। চলতি অর্থবছরে ১ হাজার ২৬৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অগ্রাধিকারের তালিকায় রেখে এই প্রকল্পের বরাদ্দের পুরোটা খরচের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে প্রকল্পের অর্থ পেতে খুব একটা সংকট থাকবেনা বলে আশা করছেন প্রকল্প পরিচালক।

এ ব্যাপারে ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি এ প্রতিবেদককে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। কিন্তু প্রকল্পের জন্য অনুমোদিত দরের চেয়ে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ৫০টি মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্বোধন করেছেন। আগামী ডিসেম্বরের মধ্যে আরও দেড়শ’ মসজিদ উদ্বোধনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়