শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪%

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪৫ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাফেজ তাকরিম'কে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

উপজেলা প্রশাসনের সংবর্ধনা

আরমান কবীর, টাঙ্গাইল : নাগরপুর উপজেলার কৃতি সন্তান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা দিয়েছে নাগরপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি ও বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুছ ছামাদ, টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সালেহ আহমদ তাকরিম ৪২ তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নাগরপুর-টাঙ্গাইল তথা পুরো বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়।

নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের একটি গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে সালেহ আহমদ তাকরিম আন্তর্জাতিক কুরআন হিফজের বড় এই প্রতিযোগিতায় বিশ্বের ১১১ টি দেশের ১৫৩ জন হাফেজ এর মধ্যে এই তৃতীয় স্থান হওয়ার বড় গৌরব অর্জন করেছে।সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ