শিরোনাম
◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে উপায়ে যাচাই করবেন কারো নামে মামলা আছে কিনা

আপনি জানতে চাইছেন কারো নামে মামলা আছে কিনা? এটি যাচাই করার মূলত দুইটি উপায় আছে – থানায় এবং কোর্টের মাধ্যমে।

১. থানার মাধ্যমে মামলা দেখা

থানায় গিয়ে কারো নামে মামলা আছে কিনা চেক করতে হলে আপনাকে উক্ত ব্যক্তির নাম, ঠিকানা এবং ঘটনার সম্ভাব্য স্থান, সময় ও তারিখ দিতে হবে। প্রয়োজনে যিনি মামলা দায়ের করতে পারেন, তার নাম ও ঠিকানা ব্যবহার করে সংশ্লিষ্ট থানায় অনুসন্ধান করা যায়। এর মাধ্যমে যদি উক্ত ব্যক্তির নামে মামলা করা থাকে, তা জানা সম্ভব।

২. আইনজীবির মাধ্যমে মামলা অনুসন্ধান

Advertisement

আপনি চাইলে পরিচিত কোনো আইনজীবীর সাহায্যও নিতে পারেন। উকিলের কাছে প্রয়োজনীয় তথ্য (ব্যক্তির নাম, ঠিকানা, সম্ভাব্য ঘটনার স্থান, সময়, মামলা দায়েরকারীর তথ্য) দিলে তিনি কোর্টের রেজিস্টার চেক করে জানাবেন কারো নামে মামলা আছে কি না। জেলা কোর্টে মামলা থানার ভিত্তিতে ভাগ করা থাকে, তাই উকিল সেই অনুযায়ী অনুসন্ধান করবেন।

৩. অনলাইনের মাধ্যমে মামলা দেখা

শুধু আদালতে চলমান মামলার অবস্থা অনলাইনে জানা যায়। থানায় দায়েরকৃত মামলা অনলাইনে দেখা যায় না। অনলাইনে দুইটি উপায়ে মামলার অবস্থা জানা সম্ভব:

myCourt মোবাইল অ্যাপ

ই-কার্যতালিকা ওয়েবসাইট: https://causelist.judiciary.gov.bd/

মামলা থাকলে দ্রুত তা জানতে পারলে সঠিকভাবে জামিন বা অন্যান্য পদক্ষেপ নেওয়া সহজ হয় এবং সম্ভাব্য ঝুঁকি কমানো যায়।

  • সর্বশেষ