শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তবে কি খুঁজে পাওয়া গেল কোরআনে বর্ণিত সামুদ জাতির ঘরবাড়ি? (ভিডিও)

পবিত্র কোরআনে সামুদ জাতির কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তারা পাহাড় কেটে বিশাল প্রাসাদ ও ঘরবাড়ি তৈরি করত। আল্লাহর অবাধ্যতার কারণে পুরো জাতি ধ্বংস হয়ে যায় এবং তাদেরকে মানবজাতির জন্য সতর্ক নিদর্শন হিসেবে রেখে দেওয়া হয়। সূত্র: বাংলাভিশন

আল্লাহ তায়ালা বলেন, আদ জাতির পর উত্তরাধিকারী হিসেবে সামুদদেরকে জমিনে বাসস্থান দান করেছিলেন। তারা সমতল ভূমিতে প্রাসাদ এবং পাহাড় কেটে ঘর তৈরি করত। কিন্তু তারা আল্লাহর নবী হযরত সালেহ (আ.)-এর সতর্কবাণী অমান্য করেছিল।

সালেহ (আ.)-এর মাধ্যমে তাদের জন্য একটি অলৌকিক উট পাঠানো হয়েছিল, যার বিষয়ে শর্ত দেওয়া হয়েছিল—একদিন উট পানি পান করবে, আরেকদিন গোটা জাতি পানি ব্যবহার করবে। কিন্তু সামুদ জাতি উটটিকে হত্যা করে চরম অবাধ্যতা প্রদর্শন করে। এরপর আল্লাহ তাদের তিন দিনের সময় দেন। অবশেষে প্রচণ্ড শব্দ ও ভূমিকম্পে তারা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। কোরআনে বলা হয়েছে, তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে পড়ে যায়, যেন তারা সেখানে কখনো বাস করেনি।

১৮১২ সালে এক ইউরোপীয় গবেষক জর্ডানে আবিষ্কার করেন এক ধ্বংসপ্রাপ্ত শহর—পেট্রা। লাল পাহাড় কেটে তৈরি বাড়িঘর ও প্রাসাদসমৃদ্ধ এ নগরী ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। গবেষকরা ধারণা দেন, প্রায় ৯০০০ বছর আগে এক ভূমিকম্পে শহরটি ধ্বংস হয়ে যায়।

Advertisement

এরপর থেকেই প্রশ্ন ওঠে—পেট্রা নগরীই কি কোরআনে বর্ণিত সামুদ জাতির বসত?

* অবস্থান ও স্থাপত্যশৈলী: পাহাড় কেটে প্রাসাদ নির্মাণের বর্ণনা পেট্রার সাথে হুবহু মিলে যায়।
* সমস্যা: প্রত্নতাত্ত্বিকরা পেট্রার ধ্বংসাবশেষের সময়কাল কোরআনে বর্ণিত সামুদ জাতির সময়ের সঙ্গে মেলাতে পারছেন না।

২০২২ সালে Muslim Ink প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রত্নতাত্ত্বিক সময় নির্ধারণের পদ্ধতি শতভাগ নির্ভুল নয়। একই প্রাচীন নিদর্শনের বয়স ভিন্ন পদ্ধতিতে ভিন্নভাবে বের হতে পারে। তাই পেট্রা নগরীর প্রকৃত বয়স নির্ধারণে ত্রুটি থাকতে পারে। প্রতিবেদনে আরও কিছু প্রমাণ ও যুক্তি তুলে ধরা হয় যা সামুদ জাতি ও পেট্রার সংযোগের সম্ভাবনা উজ্জ্বল করে।

গবেষকরা একমত—পেট্রার পাহাড়কাটা স্থাপনা ও কোরআনে সামুদ জাতির বর্ণনার মাঝে বিস্ময়কর মিল রয়েছে। তবে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না পেট্রা-ই কি সামুদ জাতির ধ্বংসাবশেষ। বিষয়টি স্পষ্ট করতে আরও গভীর গবেষণা প্রয়োজন।

  • সর্বশেষ