শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২৩ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ফিলিস্তিন স্বাধীন করো’

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিয়ে মার্কিন সেনার স্লোগান

সাজ্জাদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে এক মার্কিন বিমান সেনা নিজ শরীরে আগুন ধরিয়ে এই স্লোগান দেয়। মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে। সূত্র: এএফপি

[৩] মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার বিকেলে মারাত্মক দগ্ধ ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র এএফপিকে বলেছেন, ওই ব্যক্তি বিমানবাহিনীর সদস্য। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি। 

[৫] ফায়ার সার্ভিস বলেছে, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। 

[৬] ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি শরীরে আগুন দেওয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি। তারা কেউ ওই ব্যক্তিকে চেনেন না বলে জানান তিনি।

[৭] মার্কিন গণমাধ্যমের খবরের বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং টুইচে ক্লান্ত অবস্থায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি আর গণহত্যার মতো অপরাধ করতে চান না। এরপরই তিনি নিজের শরীরে তরলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরান। মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত তাকে স্লোগান দিয়ে বলতে শোনা যায়, ‘ফিলিস্তিন স্বাধীন করো’।
 
[৮] নিউইয়র্ক টাইমসের খবরের বরাতে এএফপি জানিয়েছে, টুইট থেকে ওই ফুটেজ সরিয়ে নেওয়া হয়েছে। গত অক্টোবরে ফিলিস্তিনের গাজায় নৃশংস ইসরায়েলি হামলা ও গণহত্যা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের সামনে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে। সম্পাদনা: ইকবাল খান

এসআই/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়