শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৫:১২ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সভায় সমকামী বিয়ের তীব্র বিরোধিতা

রাশিদুল ইসলাম: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের (এআইএমপিএলবি) পক্ষ থেকে সমকামী বিয়ের তীব্র বিরোধিতা করা হয়েছে। মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সাধারণ সভায় বেশ কিছু প্রস্তাব পাস হয়েছে। ৩/৪ জুন মধ্যপ্রদেশের ইন্দৌরে এই সভার আয়োজন করা হয়েছিল। পারসটুডে

মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের এক বৈঠক শেষে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা  হয়েছে,  সমকামী বিবাহকে বৈধ করার প্রত্যেকটি প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে  বোর্ড এটিকে দেশ ও মানবতার জন্য অত্যন্ত বিপজ্জনক, মারাত্মক এবং ক্ষতিকর বলে মনে করে। পশ্চিমা দেশগুলোতে সমকামী বিবাহ এবং এলজিবিটি’র অনৈতিক ও অশ্লীল আন্দোলন এখন ভারতে প্রভাব ফেলছে। 

বোর্ড মনে করে ভারতে ঘৃণার বিষ ছড়ানো হচ্ছে এবং তা রাজনৈতিক সংগ্রামের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা ভারতের জন্য খুবই ক্ষতিকর। এটি স্বাধীনতা সংগ্রামী, সংবিধান প্রণেতা এবং এ দেশের প্রথম নির্মাতাদের নির্বাচিত পথের সম্পূর্ণ বিপরীত। বিভিন্ন ধর্ম, উপজাতি, ভাষা ও সংস্কৃতির মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে দেশকে সেবা করেছে এবং এর উন্নয়নে সমান ভূমিকা পালন করেছে।

বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে-এই সম্প্রীতি ও ভ্রাতৃত্ব নষ্ট হলে ভারতের ঐক্য ভেঙ্গে পড়বে। তাই এই সম্মেলন সরকার, দেশপ্রেমিক নাগরিক, ধর্মীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, আইনজ্ঞ, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের কাছে তাদের সর্বশক্তি দিয়ে ঘৃণার এই আগুন নেভাতে আহ্বান জানাচ্ছে, অন্যথায় এই আগুন আগ্নেয়গিরিতে পরিণত হবে এবং দেশের সভ্যতা, এর জনপ্রিয়তা ধ্বংস হবে। এর বিকাশ এবং এর নৈতিক ন্যায্যতা সবই পুড়ে ছাই হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়