শিরোনাম
◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি

দীর্ঘ ৮ মাস পতনের পর এপ্রিল মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) গতকাল শনিবার এ তথ্য প্রকাশ করেছে।

ইপিবি জানায়, এপ্রিলে রপ্তানি আয় গত বছরের একই মাসের তুলনায় ৩৩ শতাংশ বেড়ে প্রায় ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তৈরি পোশাক খাতে গত মাসে ৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার আয় হয়েছে।


প্রকাশিত তথ্যে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজারে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন হয়েছে এপ্রিলে।

Advertisement

তবে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল মেয়াদে সামগ্রিক রপ্তানি ২ শতাংশ কমেছে বলে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, টানা ৮ মাস পতনের ধারা ভেঙে এপ্রিলে রপ্তানি আয় ৩২ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন ডলার বা ৪০০ কোটি টাকায় পৌঁছেছে।


তৈরি পোশাকের চালান বৃদ্ধি এবং প্রধান বাজারগুলোতে নতুন করে চাহিদা তৈরি হওয়ায় এই প্রবৃদ্ধির মূল কারণ।

ইপিবি বলছে, গত বছরের এপ্রিলে রপ্তানি আয় ছিল ৩ দশমিক ০১ বিলিয়ন ডলার এবং চলতি বছরের মার্চে ছিল ৩ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

সেই তুলনায় এপ্রিলের আয় মার্চ থেকে ১৫ দশমিক ২০ শতাংশ বেশি।

এপ্রিল মাসে ইতিবাচক সাড়া পাওয়া গেলেও চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল মেয়াদে সামগ্রিক রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ০২ শতাংশ কমে ৩৯ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

দেশের রপ্তানি আয়ের বেশিরভাগ আসে তৈরি পোশাক খাত থেকে। এ বছরের এপ্রিলে এ খাতে ৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা গত বছরের এপ্রিলে ছিল ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। 
জুলাই-এলে তৈরি পোশাক খাতের মোট আয় দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭১ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ২১ শতাংশ বেশি।

এপ্রিলে যুক্তরাষ্ট্রের বাজারে গত বছরের তুলনায় ৪৩ দশমিক ০১ শতাংশ এবং যুক্তরাজ্যের বাজারে ২৩ দশমিক ৪৬ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

দেশের শীর্ষ ২০ রপ্তানি গন্তব্যের প্রতিটিই এ মাসে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে বলে জানিয়েছে ইপিবি।

 

  • সর্বশেষ