শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা

সৌদি গেজেট: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতিতে সতর্ক করে বলেছে, হজের নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়া কেউ হজ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে হজে অংশ নেওয়া যাবে না বলে জানিয়েছে সৌদি আরব। হজের জন্য সরকারি অনুমোদন বা পারমিট থাকা বাধ্যতামূলক।  সেইসঙ্গে  ১৪৪৭ হিজরি হজ মৌসুমের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে। খবর সৌদি গেজেটের। 

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন ১৪৪৭ হিজরি সালের হজ মৌসুম সামনে রেখে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। 

মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের হজ করার কোনো সুযোগ নেই। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অফিশিয়াল হজ পারমিট বা অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক।

অবৈধভাবে হজে অংশগ্রহণকারীদের সম্পর্কে তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ সংক্রান্ত তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ এবং রাজ্যের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

  • সর্বশেষ