শিরোনাম
◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ ◈ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান ◈ কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর হবে না : প্রধানমন্ত্রী তারিখ রহমান ◈ রাজধানীর যানজট কমাতে ডিএমপিকে নতুন ট্রাফিক মডেল নিয়ে সমীক্ষার নির্দেশ ◈ আমিরাতকে ‘চূর্ণবিচূর্ণ’ করার পরিকল্পনা ইরানের

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৭:৫৩ সকাল
আপডেট : ০৩ মে, ২০২৬, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালিতে নৌ অবরোধকে ‘লাভজনক ব্যবসা’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর মাধ্যমে ইরানি জাহাজ জব্দ করা ‘খুবই লাভজনক একটি ব্যবসা’। তিনি দাবি করেন, এই অবরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের পণ্য ও তেল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে শুক্রবার (১ মে) ট্রাম্প বলেন, ‘আমরা পণ্য নিয়েছি, তেল নিয়েছি—এটা খুব লাভজনক ব্যবসা। ভাবতেই পারেন, আমরা যেন জলদস্যুদের মতো, তবে আমরা কোনো খেলায় নেই।’

অবরোধের পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, ইরান বহু বছর ধরে হরমুজ প্রণালিকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার করেছে’ এবং একসময় তারা এটি বন্ধ করার হুমকিও দিয়েছিল। তিনি বলেন, ‘তারা যখন এটি বন্ধ করল, তখন আমিও তাদের ওপর একইভাবে অবরোধ আরোপ করেছি।’

ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা প্রসঙ্গে ট্রাম্প সন্দেহ প্রকাশ করেন যে আদৌ কোনো চুক্তি করা উচিত কি না। তিনি বলেন, ‘খোলাখুলি বলতে গেলে, হয়ত কোনো চুক্তি না করাই ভালো।’ তবে পরে তিনি স্বীকার করেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘদিন এভাবে চলতে পারে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করলে পালটা জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্যবস্তু করে এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং ১১-১২ এপ্রিল ইসলামাবাদে আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। পরে পাকিস্তানের অনুরোধে ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান, তবে নতুন কোনো সময়সীমা নির্ধারণ করেননি।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। গত ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র এই জলপথে ইরানি নৌ চলাচল লক্ষ্য করে নৌ অবরোধ কার্যকর করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়