শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ১২:৫৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্ডল বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল (৫২) শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের মৃত হযরত আলী মণ্ডলের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের এজাহারভুক্ত আসামিকে ভাংনাহাটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। শুক্রবার (আজ) তাকে আদালতে পাঠানো হবে।

  • সর্বশেষ