শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ১১:৩২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা: বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করছে মেটা

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য নতুন সুবিধা আসছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে বিকাশ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার ‘অ্যাডস ম্যানেজার’-এর ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অংশে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের অপশনও দেখা যাচ্ছে। কয়েকজন ব্যবহারকারী ইতোমধ্যে বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পেরেছেন বলেও জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিকাশ পেমেন্ট চালু হলে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ হবে।

Advertisement

এতদিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করতে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা ও ব্যাংকিং জটিলতার কারণে অনেক উদ্যোক্তাকে সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে নতুন ও ছোট উদ্যোক্তাদের জন্য এসব প্রক্রিয়া ছিল ব্যয়বহুল ও তুলনামূলক কঠিন।

তবে মেটার পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। 

 

  • সর্বশেষ