শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণের ৭ দফা দাবিতে উখিয়ায় মানববন্ধন

সরওয়ার আজম মানিক, কক্সবাজার: উখিয়া-টেকনাফ অঞ্চলের স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ক্যাম্পকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণের দাবিতে ৭ দফা কর্মসূচি নিয়ে মানববন্ধন করেছে অধিকার বাস্তবায়ন কমিটি।

শনিবার (২ মে ২০২৬) সকাল ১০টায় পালংখালী স্টেশন চত্বরে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি। প্রধান বক্তা ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম.এ মোক্তার আহমদ এবং জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজাউল করিম।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলম এবং পালংখালী ইউনিয়ন জামায়াতের আমীর আবুল আলা রোমান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোছাইন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দু সাত্তার আজাদ। এতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রিদওয়ান ফারাবিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ