শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৪:৫২ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলার দেবে আইএমএফ

আইএমএফ

সাজ্জাদুল ইসলাম: ইউক্রেনকে ১ হাজার  ৫৬০ কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দেশটির অর্থনৈতিক সংকট মোকাবিলায় এই অর্থ ওেয়া হবে। গত বুধবার স্থাটি এক বিবৃতিতে এ কথা জানায়।  সিএনএন

ইউক্রেনে আইএমএফ মিশনের প্রধান গ্যাভিন গ্রে বলেন, এই ঋণ প্যাকেজের লক্ষ্য হলো কিয়েভকে পুনরুদ্ধার করা। কারণ রুশ হামলায় দেশটি অধিকাংশ এলাকা বিধ্বস্ত হয়েছে। তাছাড়া চলমান যুদ্ধের কারণে ইউক্রেনের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেছে।

গ্রে বলেন, চরম অনিশ্চয়তার মধ্যেই আর্থিক স্থিতিশীলতা, ঋণ পুনরুদ্ধার কার্যক্রম ও যুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপে যোগ দেয়ার ক্ষেত্রে সহায়তা করতে আইএমএফ কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। ইউক্রেন ও আইএমএফের মধ্যে চার বছর মেয়াদি একটি চুক্তি হয়েছে।

এদিকে চীনের শান্তি পরিকল্পনা প্রস্তাব ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট পুতিন এটাও বলেন, ‘যখন পশ্চিম ও কিয়েভ প্রস্তুত থাকবে, তখনই এটি সম্ভব।’ তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে শান্তি পরিকল্পনার প্রস্তাব গুরুত্ব পেয়েছে। গত মঙ্গলবার দ্বিতীয় দফায় মস্কোতে বৈঠক করেন দুই শীর্ষ নেতা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং দেশ দুটির সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা হয় এতে।

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়