শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ০৬:১৩ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রকে ‘ঘেউ ঘেউ করা ভীতু কুকুর’ বললেন কিমের বোন ইয়ো-জং

রাশিদুল ইসলাম: সমরাস্ত্র তৈরির ব্যাপারে ‘দ্বৈত অবস্থান’ গ্রহণ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি পিয়ংইয়ং-এর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে নিরাপত্তা পরিষদে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর উত্তর কোরিয়া ওই নিন্দা জানাল। পারসটুডে

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন ইয়ো-জং মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ‘ভয়াবহ রাজনৈতিক উস্কানিদাতা’ হিসেবেও অভিহিত করেন। তিনি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিটি সামরিক মহড়া’ এবং তাদের ‘লোভী সমরাস্ত্র সম্প্রসারণের’ বিষয়ে নীরবতা অবলম্বনের জন্য নিরাপত্তা পরিষদকে দায়ী করেন। ইয়ো-জং সরাসরি বলেন, “এটা নিশ্চিতভাবে নিরাপত্তা পরিষদের দ্বৈত নীতির প্রমাণ।”

তিনি যুক্তরাষ্ট্রকে ‘ঘেউ ঘেউ করা ভীতু কুকুর’ হিসেবে অভিহিত করে বলেন, এই দেশটি কোরীয় উপদ্বীপকে একটি নয়া সংকটের দিকে ঠেলে দিচ্ছে। কিমের বোন ‘কঠিনতম পাল্টা প্রতিক্রিয়া’ দেখানোর ব্যাপারেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যত বেশি উত্তর কোরিয়া বিরোধী পদক্ষেপ নেবে তাকে তত বেশি নিরাপত্তা সংকটে ভুগতে হবে।

এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত শনিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলার জন্য তার দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোরীয় উপদ্বীপে যখন আমেরিকা তার সামরিক তৎপরতা বাড়িয়েছে এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তখন এই হুঁশিয়ারি দেন কিম। উত্তর কোরিয়ার সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কিম জং উন এই হুঁশিয়ারি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়