শিরোনাম
◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের ছদ্মবেশে পৃথিবীতে বসবাস করছে এলিয়েন!

পৃথিবীতে মানুষের ছদ্মবেশে কিংবা মানুষের মাঝেই ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন বসবাস করছে এমন চাঞ্চল্যকর ও বিস্ময়কর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একজন সাবেক ঠিকাদার। তাঁর এ বক্তব্য প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

ওই সাবেক প্রতিরক্ষা ঠিকাদার দাবি করেন, তিনি দীর্ঘ সময় গোপন সরকারি ও প্রতিরক্ষা প্রকল্পে কাজ করার সুবাদে এমন কিছু তথ্য ও প্রমাণ সম্পর্কে অবগত হয়েছেন যা সাধারণ মানুষের কাছে অজানা। তাঁর ভাষ্যমতে, ভিনগ্রহের উন্নত বুদ্ধিমান প্রাণীরা কেবল মহাকাশেই সীমাবদ্ধ নয়, বরং তারা দীর্ঘকাল ধরে পৃথিবীতে অবস্থান করছে এবং মানবসমাজের ভেতরেই মিশে আছে।

তিনি আ অভিযোগ করেন, বিশ্বের প্রভাবশালী সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে অবগত থাকলেও জনমনে আতঙ্ক এড়াতে এবং কৌশলগত কারণে বিষয়টি কঠোরভাবে গোপন রেখেছে।
তবে মূলধারার বিজ্ঞানী ও মহাকাশ গবেষকরা এ ধরনের দাবিকে কোনো সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া গ্রহণ করতে নারাজ। তাঁদের মতে, এলিয়েনদের পৃথিবীতে বসবাসের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি। তা সত্ত্বেও, সাবেক এক প্রতিরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তির মুখ থেকে এমন মন্তব্য আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র : জে এন।

  • সর্বশেষ