শিরোনাম
◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ০১:০৪ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিপাবলিকানদের পরাজ‌য়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার ‌ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জা‌তিক ডেস্ক : মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে  ফক্স নিউজের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের কিছু অংশে যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে বলে প্রকাশিত খবর প্রসঙ্গেও কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, আমাদের বড় কিছু করতে হবে। এতে ‘বড় ধরনের আঘাত’ হানার বিষয়ও থাকতে পারে বলে জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। এরপর মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফলে জ্বালানির উচ্চমূল্যের প্রভাবের কথাও স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, মানুষকে জ্বালানির জন্য বেশি দাম দিতে হওয়ায় তারা ‘খুশি ছিল না’।

কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের পরাজয়ের আভাস মিললেও এ ফলকে নিজের প্রেসিডেন্সির ওপর ‘আঘাত’ হিসেবে দেখছেন না ট্রাম্প।

Advertisement

তিনি বলেন, ডেমোক্র্যাটরা বহু বছর ধরে এমন একটি বড় জয় পাওয়ার চেষ্টা করছিল এবং শেষ পর্যন্ত তারা তা অর্জন করেছে।

এ জন্য তাদের ‘ভালো কাজের’ প্রশংসাও করেন ট্রাম্প।

ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে গত দুই বছরের অর্জনের কথাও তুলে ধরেন ট্রাম্প। অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের নিরাপত্তাকে নিজের সরকারের প্রধান সাফল্য হিসেবে বর্ণনা করেন তিনি।

  • সর্বশেষ