শিরোনাম
◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩৭ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে সড়ক দুর্ঘটনার পর জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১১

ইরানের পশ্চিমে একটি মহাসড়কে সড়ক দুর্ঘটনার পর জ্বালানি বহনকারী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হামেদান-সানান্দাজ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ট্যাংকারটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্যাংকারটির ব্রেকিং সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন সানান্দাজের গভর্নর আরশাদ জাহেদ।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরে জরুরি সেবা বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন গভর্নর।

তবে নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি ইরানি কর্তৃপক্ষ।

 

  • সর্বশেষ