শিরোনাম
◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা ◈ জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান ◈ জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়, বড় সংঘাতের আশঙ্কা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান। দেশটির নেতৃত্ব আরও বড় ধরনের সংঘাতে যাওয়ার কথা বিবেচনা করছে বলেও আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দফায় দফায় সংঘাতের পর ইরান মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চালানোর সক্ষমতা নিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। একই সঙ্গে মার্কিন চাপের সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালির মতো কৌশলগত সুবিধা সম্পর্কেও দেশটির নেতৃত্বের ধারণা আরও স্পষ্ট হয়েছে।

সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক হামলা-পাল্টা হামলা তুলনামূলকভাবে সীমিত থাকলেও ইরানের কট্টরপন্থী নেতৃত্ব সংঘাত আরও বড় পরিসরে নেওয়ার কথা বিবেচনা করতে পারে।

গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত অবসানে কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দেশটি আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের অন্তত আগ পর্যন্ত সংঘাত দীর্ঘায়িত করতে চাইতে পারে। হরমুজ প্রণালি বন্ধ করে জ্বালানির দাম বাড়ানো হলে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে বলে ইরান মনে করছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবেও ইরান উত্তেজনা বাড়াতে পারে। গত জুলাইয়ের মতো মার্কিন ঘাঁটিতে হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে আক্রমণ এবং প্রতিবেশী দেশগুলোর অবকাঠামোতে হামলার আশঙ্কাও রয়েছে।

এদিকে ইরানি হ্যাকাররা নতুন করে সংগঠিত হয়ে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এসব হামলার লক্ষ্য হতে পারে যুদ্ধের প্রতি মার্কিন জনগণের সমর্থন দুর্বল করা।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, আল-আরাবিয়া

  • সর্বশেষ